চবির মীরসরাই স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি
রিপোর্ট
Link Copied!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মীরসরাইয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন মিরসরাই স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি (আংশিক) গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রন্থগার মিলনায়তন নবীন বরণ এবং প্রবীন বিদায়ের অনুষ্ঠানে। চলতি কমিটির মেয়াদ শেষ হওয়ায়, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সংগঠনটির শিক্ষক ও ছাত্র উপদেষ্টামন্ডলী আগামী ১ বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেয়। একইসাথে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহির চৌধুরীকে সভাপতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাইন বিল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও মীরসরাই এসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে ১৪ সদস্যের নতুন ছাত্র উপদেষ্টা গঠন করা হয়েছে।
