কুইজ প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় হয়েছেন মীরসরাইয়ের মুমু

রিপোর্ট
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:১৫ 114 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:১৫ 114 ভিউ
Link Copied!

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ কুইজ প্রতিযোগিতায় (গণিত) জাতীয়ভাবে দ্বিতীয় হয়েছেন মীরসরাইয়ের মুনতিশা জান্নাত (মুমু)। সে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী হাজীপাড়া নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে ইউনিয়ন পর্যায়ে প্রথম হয়। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তিতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে সে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করেছেন।

জাতীয় পর্যায়ে দ্বিতীয় হওয়ায় মুমুকে আবুতোরাব বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দিয়েছেন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আবুল হোসেন বাবুল।

বিজ্ঞাপন

মুমু মায়ানী ইউনিয়নের হাজীপাড়া আব্দুল জব্বার হাজী বাড়ির চট্টগ্রাম বন্দরে চাকরীজীবি মীর হোসেন ও গৃহিণী আনোয়ার বেগমের একমাত্র সন্তান।

হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার বলেন, মুমু খুব মেধাবী। সে প্রথম শ্রেণি থেকে ভালো ফলাফল করে আসছে। ৫ম শ্রেণিতে তাঁর রোল-১। সে আমাদের গর্ব, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়ে সারা দেশের শত শত শিক্ষার্থীর মাঝে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

শিক্ষানুরাগী ও আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল বলেন, ‘ মুমু শুধু আসাদের স্কুল নয়, পুরো মিরসরাইকে গর্বিত করেছেন। ভবিষ্যতে সে আরো ভালো কিছু করতে বলে আমি আশাবাদী।’

বিজ্ঞাপন

মীরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.কে.এম ফজলুল হক বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া গর্বের বিষয়। আমি ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীর পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। এ বছর মিরসরাই উপজেলা থেকে একাধিক শিক্ষার্থী জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ভালো করেছেন। আমি আশা করবো আগামীতে মুমুকে দেখে অন্যান্য ছাত্রছাত্রীরাও প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে তাঁরা বড় অবদান রাখবে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান