যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার ধরলো পুলিশ
রিপোর্ট
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৩ | ৩:০৮
89 ভিউ
এসময় ফেনী জেলার পরশুরাম থানার চিতলীয় ইউনিয়নের উত্তর শ্রীপুরা এলাকার পিন্টু মিয়ার পুত্র সাইফুল ইসলামকে (২৫) আটক করা হয়েছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাইফুল নামে এক যাত্রীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, ইয়াবাগুলো চট্টগ্রাস থেকে রাজধানী ঢাকায় নেয়া হচ্ছিল। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগ: