ছেলে রুহেলের জন্য ভোটের মাঠে মা আয়েশা

রিপোর্ট
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৩ | ৯:৫২ 147 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৩ | ৯:৫২ 147 ভিউ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের নৌকা প্রতিকে ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন মা আয়েশা মোশাররফ। প্রতিদিন তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব জলদাস পাড়া, মাস্টার পাড়া হিন্দু পাড়া, মঘাদিয়া দাসপাড়ায় গনসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন মীরসরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী বেলাল, নুরুল গনি, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফ মাঈনুদ্দীন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীরের সহধর্মিণী রেহানা আক্তার, মঘাদিয়া ইউনিয়নের সদস্য নুর ছাপা, রবিউল রনি, সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য নুর নাহার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, বর্তমান সভাপতি আবু নছর রিপন সহ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আয়েশা মোশাররফ বলেন, আমার স্বামী সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ আসন থেকে সাতবার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘ ৫৪ বছর মিরসরাইবাসীর জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। আগে স্বামীর জন্য ভোট চেয়েছি। এই প্রথম ছেলের জন্য ভোট চেয়ে আপনাদের দুয়ারে এসেছি। আমার ছেলে এমপি নির্বাচিত হলে তাঁর বাবার পদাংক অনুসরণ করে আপনাদের জন্য কাজ করে যাবেন। তাই আপনার আগামী ৭ জানুয়ারি আমার ছেলেকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান