অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রিপোর্ট
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ | ৪:৪৪ 49 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ | ৪:৪৪ 49 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলার মস্তাননগর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হওয়া এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের আপ লাইনে (ঢাকামুখী লাইন) ওই যুবকের লাশ দেখতে পায় রেলওয়ের নিরাপত্তাকর্মীরা।
চিনকী আস্তানা রেলওয়ের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, সকালে মস্তাননগর স্টেশন এলাকায় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় রেলওয়ের নিরাপত্তাকর্মীরা। পরবর্তীতে লাশ উদ্ধারের জন্য চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (জিআরপি) কে খবর পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পাহাড়িকা অথবা কর্ণফুলী ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ওই যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) উপ-পরিদর্শক ফারুক হোসাইন বলেন, মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতের খবর শুনে লাশ উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে আমরা রওয়ানা হয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান