কবি কুটির সুরভীকুঞ্জে ভিত্তিপ্রস্থর স্থাপন

রিপোর্ট
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৪ | ৪:২৫ 79 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৪ | ৪:২৫ 79 ভিউ
Link Copied!

মীরসরাই পৌরসভার পূর্বগোভানিয়া গ্রামের কবি কুটির সুরভীকুঞ্জে ‘রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী। রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উক্ত পাঠাগারের ভিত্তিপ্রস্থর ফলক উম্মোচন পরবর্তি দোয়া মোনাজাত এবং ভিত্তি প্রস্থর স্থাপনের পর পাঠাগারের উদ্যোক্তা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে এক হৈমন্তি সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপকার নির্বাহী পরিচালক মো: আলমগীর, নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, মীরসরাই কলেজের বাংলার প্রভাষক নজরুল ইসলাম, আক্তার হোসেন চৌধুরী, আবুল খায়ের বাদশা মিয়া, মাষ্টার সুবর্ণা জেসমিন চৌধুরী, নাজমুন নাহার জলি প্রমুখ। ভিত্তি প্রস্থর স্থাপনকালে দোয়া মোনাজাত করেন মাওলানা আলাউদ্দিন।
জীবনানন্দ দাস এর ‘আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়’ আবৃত্তি দিয়ে শুরু হওয়া হৈমন্তি সাহিত্য সভায় বনলতা সেন আবৃত্তি করেন প্রতাপ বণিক রানা, স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি সুবর্ণা চক্রবর্তি, কবি চন্দনা চক্রবর্তি, ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ গান পরিবেশন করে নিপা মজুমদার।
কবি তাছলিমা চৌধুরী সুরভী আবৃত্তি করে মাহবুব পলাশের কবিতা ‘হেমন্তের বিকেলে’। ছোট্ট বন্ধু অথৈ ও সারা আবৃত্তি করে জীবনানন্দ দাস ও সুকান্তের কবিতা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ যথাক্রমে রাজীব মজুমদার, নাছির উদ্দিন, কামরুল ইসলাম, জাবেদ হোসাইন, সানোয়ার ইসলাম রনি, ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান, ইফসরা নাবিদ প্রমুখ। স্থানীয় গনমান্য ব্যক্তিগনের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে নুরুননবী ভাষানী, নিজাম উদ্দিন মানিক, অজিত কুমার, লিটন দাস প্রমুখ। কবিতা আবৃত্তি শেষে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন গ্রামীন জনপদে এই সৃজনশীল উদ্যোগ সফল করতে তাঁর পক্ষ থেকে সকল সহযোগিতা এবং এলাকার রাস্তাঘাট উন্নয়নে ও সর্বাত্মক সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, পাঠাগার নির্মাণ একটি মহৎ কাজ। পড়ার উপরে কোন জ্ঞান নেই। সঠিক ভাবে প্রতিষ্ঠিত হতে হলে প্রচুর পড়া দরকার। একদিন এই পাঠাগার থেকে অনেক জ্ঞানে মানুষ তৈরী হবে বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান