করেরহাটের সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ গরু, হাসিলে হচ্ছে বৈধ

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ১২:২৯ 111 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ১২:২৯ 111 ভিউ
Link Copied!

মীরসরাইয়ের সীমান্ত এলাকার দুটি পয়েন্ট দিয়ে অবাধে ঢুকছে ভারতীয় গরু। উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার আমতলী ও বদ্ধ ভবানীর হরিঙ্গা টিলা দিয়ে কাঁটাতারের বেড়া টপকিয়ে হরহামেশায় ঢুকছে এসব অবৈধ গরু।

সরেজমিনে করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের নলখো এলাকায় গিয়ে পিকআপে গরু ভর্তি করতে দেখা যায়। কিন্তু সাংবাদিকের উপস্থিতি টের পেতেই যে যার মতো গরু নামিয়ে ওই স্থান ত্যাগ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অলিনগরের বড় জাহাঙ্গীর ও ছোট জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। ছোট জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখা যায় ৫০ লাখ টাকা দিয়ে একতলা বাড়ি করেছেন, অথচ পেশায় তিনি কৃষক। এমনকি ৫ আগস্টের পর এই দুজনের সঙ্গে গ্রামের আরও বেশ কয়েকজন যুক্ত হয়েছেন। এছাড়া বদ্ধ ভবানী দিয়ে ৪-৫ জন গরুর অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে অলিনগরের বড় জাহাঙ্গীর বলেন, ‘আমরা শুধুমাত্র গরু বহন করি। অলিনগর থেকে চিকনছড়া পর্যন্ত পৌঁছে দিলে প্রতি গরুতে ২ হাজার টাকা করে পাই। তার মধ্যে বিজিবি, পুলিশকে দেওয়াসহ গাড়ি ভাড়ার পর হাতে আর কিছু থাকে না। তারমধ্যে এখন বিএনপির নেতাদেরও টাকা দিতে হয়।’

বিভিন্ন সূত্রে জানা গেছে, করেরহাট ইউনিয়নের কয়লা বাজারে রোববার এবং ফটিকছড়ি ইউনিয়নের চিকনছড়া বাজারে মঙ্গলবার গরুর হাট বসে। ওই দুইদিন বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ গরুর সমাগম ঘটে। হাসিল কেটে অবৈধ এসব গরুকে বৈধতা দেন বাজার ইজারাদার।

এদিকে সীমান্তের কাঁটাতার পেরিয়ে রাতের আঁধারে অবাধে ঢুকছে ভারতীয় গরু। এতে করে প্রান্তিক খামারিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১১০০ গরুর খামার রয়েছে। এসব খামারে পশু রয়েছে ৯৫ হাজার ৯০০টি। খামারিরা দিন দিন খামার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অবাধে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করায় এই দেশের খামারিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।

কয়লা বাজারের ইজারাদার কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান, ভারতীয় গরু বাজারে আসে এটা শুনেছি। তবে সেটা আমাদের দেখার বিষয় না। প্রতি হাটে ৪০০-৫০০ গরু ওঠে। প্রতি গরুর হাসিল ৫০০ টাকা করে কাটা হয়।

অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত হোসেন জানান, ভারতীয় গরু আসছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যদি আসে তাহলে আপনারা সহযোগিতা করুন, আমরা প্রতিহত করবো।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন বলেন, ভারতীয় গরু বাংলাদেশে ঢুকছে, এ রকম সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা অবশ্যই অভিযান চালাবো। তবে অধিকাংশ সময় চোরাকারবারিরা ভুয়া তথ্য দিয়ে আমাদের বিচলিত করে। আমরা সর্বদা সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো আছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান