প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজত জয়ন্তীর লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন শুরু

রিপোর্ট
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ৮:১৫ 216 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ৮:১৫ 216 ভিউ
Link Copied!

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের (প্রকাচৌক) রজত জয়ন্তী (সিলভার জুবিলি) অনুষ্ঠান উদযাপনের লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশনের কার্যক্রম উদ্বোধন হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মিলনাতায়নে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন।

এসময় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসানের সভাপতিত্বে ও অর্থ সচিব জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, সিনিয়র সহকারী অধ্যাপক শামসুন নাহার, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মুখপাত্র শহিদুল ইসলাম রয়েল, সদস্য সচিব মেহেদী হাসান রিজভী, ছাত্রী বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, কলেজের ইংরেজী প্রভাষক আব্দুল কাদের,আইসিটি প্রভাষক ওমর ফারুকসহ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য, অভিভাবক সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা।

রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রজত জয়ন্তী অনুষ্ঠানের লোগো ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের লোগো উন্মোচন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। লোগো দুটির ডিজাইন তৈরি করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী  ১৬তম ব্যাচের সাজিদ উল্যাহ।

বিজ্ঞাপন

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান জানান, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্র্থীরা ২৬ অক্টোবর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীরা ৬০০ টাকা, কাপল প্যাকেজ ১ হাজার টাকা, প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানদের ক্ষেত্রে ২০০ টাকা ৫ বছরের কম হলে রেজিস্ট্রেশন ফ্রি। নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান