হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রতিনিধি
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৫৬ 120 ভিউ
প্রতিনিধি
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৫৬ 120 ভিউ
Link Copied!

গ্রামীণ জনপদে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ হাইতকান্দি উচ্চ বিদ্যালয়৷ পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছে দুদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা৷

বুধবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। স্কুল মাঠে দিনব্যাপী প্রায় ২৬ টি ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা৷
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ২য় দিন স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবীর খান, বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত স্কুলের প্রাক্তন ছাত্র নয়ন কুমার বড়ুয়া, ডা: মো: নুরুল মোমিন, মুহাম্মদ বাহার উদ্দিন, পুলক কুমার বড়ুয়া, সালাহ উদ্দিন ইউসুফ প্রমুখ৷
প্রতিটি প্রতিযোগিতার ছিল আলাদা বিচারক প্যানেল৷ যারা বিভিন্ন ইভেন্ট থেকে সেরা তিনজনকে বাছাই করে বিজয়ী ঘোষণা করেন৷

বিজ্ঞাপন

সর্বশেষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৮ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া স্কুলের ট্রাস্ট ফান্ড থেকে স্কুলের ৭০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রধান করা হয়৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অভিভাবকদের উদ্দেশ্য তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান৷

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান